সিদ্ধিরগঞ্জে ভুয়া গণমাধ্যমের নাম ব্যবহার করে হয়রানির অভিযোগ
- আপডেট সময় : ১৮৫ বার পড়া হয়েছে
কিছু ভুয়া গণমাধ্যমের নাম ব্যবহার করে একটি চক্র এলাকার নিরীহ জনসাধারণ, ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ উঠেছে। ফেসবুক, হোয়াটসএ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দীর্ঘদিন ধরে হয়রানি করে আর্থিক সুবিধা আদায় করছে ওই চক্রটি। দৈনিক অনুসন্দান ও দৈনিক প্রতর্দিনের তালাশ নাম ব্যবহার করছে চক্রটি। এতে কথিত জাকির হোসেন সাংবাদিক লেখা রয়েছে। হয়রানির শিকার একাধিক ভুক্তভোগী এ প্রতিনিধির কাছে অভিযোগ করে অন্য কেউ যেন তাদের দ্বারা হয়রানি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেন।
জানা যায়, ফেসবুকে প্রতর্দিনের তালাশ নাম দিয়ে জাকির হোসেন সাংবাদিক একটি পেজ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার নিরীহ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি করে আসছে। তাদের নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশ করার হুমকি দিয়ে টাকা দাবি করছে। অনেকে ভয়ে টাকা দিতে বাধ্য হচ্ছেন। এছাড়াও হোয়াটসএ্যাপ এ দৈনিক অনুসদ্ধান নাম ব্যবহার করে হয়রানি করারও অভিযোগ রয়েছে। এখানেও কথিত সাংবাদিক জাকির হোসেন নাম ব্যবহার করে নিরীহ লোকদের কাছ থেকে আর্থিক সুবিধা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এক ভুক্তভোগী জানায়, তাকে তার দাবিকৃত টাকা না দিলে আমার নামে মিথ্যা সংবাদ পরিবেশন করার হুমকি দেয়। তিনি আরও জানান, তার দেয়া নাম্বারে ফোন করার পর নিজেকে বড় সাংবাদিক ও উচু স্তরের লোকের সাথে তার উঠা বসা আছে বলে জানায়। এসময় ভূক্তভোগী নিজের পরিচয় দিলে আপনি রং নাম্বারে ফোন করেছেন বলে ফোন রেখে দেয়। এরপর আর তার সাথে যোগাযোগ করার সম্ভব হয়নি। এ ধরনের কথিত সাংবাদিক জাকির হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে জনসাধারণকে তাদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভূক্তভোগীরা।












