ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

সিরিজ আগুনে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬২০ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের গজারিয়ায় কারখানায় আগুন : ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিমশিমে ফায়ার সার্ভিস, বৃষ্টিতে দমেছে সুপার বোর্ডের আগুন কয়েকদিনের ঢাকার ও ঢাকার পাশ্ববর্তি এলাকায় বেশ কয়েকটি বড় ধরণের অগ্নিকান্ডের ঘটনায় হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস।

ডেমরার ভাঙ্গা প্রেসের আগুন পুরোপুরি নেভানোর আগেই চকবাজারের ইসলামবাগে জুতার ফ্যাক্টরীতে আগুন লাগে। সেই আগুন নেভাবে প্রচণ্ড বেগ পেত হয় অগ্নিসেনাদের। এর আগে কাজলার ভাঙ্গা প্রেসের পাশে চারতলার পোড়া ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস।

সেই রেশ কাটতে না কাটতেই ভুলতার গাউজিয়ায় আগুন। সেখানে যখন আগনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে, তখনই খবরে আসে কড়াইল বস্তিতে আগুন। এরপর টিকে গ্রুপের গোডাউনে আগুন।

সেই আগুন নিয়ন্ত্রণের আগেই মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দীর সিকিরগাঁওয়ে সুপার বোর্ড কারখানায় ভয়াবহ আগুনে ভস্মিভূত হয়েছে কোটি টকার সম্পদ।

ইসলামবাগে আগুন : ছবি সংগ্রহ

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এবং দুটি জাহাজ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। প্রায় ৫ ঘণ্টা পর বৃষ্টি নামলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এর আগে ২০১৩ সালে কারখানায় আগুন পুরোপুরি নেভাতে সময় রেগেছিলো ৫ দিন।

রোববার (২৪ মার্চ) দাউ দাউ করে জ্বলছে সুপার বোর্ড ফ্যাক্টরি। নদীর তীরঘেষা ফ্যাক্টরিটি আগুন থেকে রক্ষায় অনেক উপকরণ মেঘনা নদীতে ফেলে দেয়া হয়, সেখানেও আগুন। ফ্যাক্টরির পাশে থাকা পাটখড়ি বোঝাই বিশাল ট্রলারেও আগুনের শিখা।

ভাঙ্গা প্রেস এলাকায় ভবনে আগুন : ছবি সংগ্রহ

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সঙ্গে নদী থেকে দুটি জাহাজও আগুন নেভাতে যোগ দেয়। টানা পৌনে ৫ ঘণ্টা চেষ্টার পর অঝোর ধারায় বৃষ্টি শুরু হলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।

টিকে গ্রুপের পরিচালক মো. সাইফুল আতাহার তাসলিম জানান, বৃষ্টিতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এখনও থেমে থেমে আগুন জ্বলছে। কাঠের গুঁড়া ও পাটের খড়ির আগুন হওয়ায় পুরোপুরি নিভতে সময় লাগবে।

প্রত্যক্ষদর্শীরা মতে, ফ্যাক্টরির মাঝামাঝি স্থানে দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত। আগুন নেভানোর নিজস্ব চেষ্টা ব্যর্থ হলে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের মধ্যেও পানি ছড়িয়ে দিয়ে ছোট ছোট ক্রেনযুক্ত গাড়িতে করে কিছু মালামাল সরানোর চেষ্টা করে কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিজ আগুনে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

আপডেট সময় :