ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সিলেট-৬ সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন ফখরুল ইসলাম

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবিক কাজে সহযোগিতার হাত প্রসারিত করায় সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন সিলেট ৬ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। চলাচলের রাস্তার দুর্ভোগ নিরসন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রতিশ্রুতি প্রদান ও দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করায় তিনি প্রশংসিত হচ্ছেন সাধারণ মানুষের কাছে।
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা–কুড়ারবাজার দুই ইউনিয়নের সংযোগ সড়ক সবিলপুর–হাজীপুর–তখতার পুল হয়ে দেউলগ্রাম–গোবিন্দশ্রী পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে ছিল চলাচলের অনুপযোগী।
এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ নিরসনে ইট, সুরকি ও বালু প্রদান করেন জমিয়তের প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম।
মনোনয়ন পাওয়ার পর থেকেই মাওলানা ফখরুল ইসলাম বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন।
মানবিক উদ্যোগ ও উন্নয়ন প্রতিশ্রুতির ধারাবাহিকতায় মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম হয়ে উঠছেন বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর আশার প্রতীক।
এ বিষয়ে সংসদ সদস্য প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম বলেন, আমি মানুষের সেবা করতে চাই, যদি ভোট দিয়ে আমাকে জনগণ সংসদে সুযোগ করে দেন তাহলে সিলেট ৬ আসন (গোলাপগঞ্জ বিয়ানীবাজার) কে একটি উন্নত ও মডেল রুপে রুপান্তরিত করব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট-৬ সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন ফখরুল ইসলাম

আপডেট সময় :