সুন্দরগঞ্জে নতুন ইউএনওকে এনসিপির শুভেচ্ছা
- আপডেট সময় : ৮৬ বার পড়া হয়েছে
গাইবান্ধা সুন্দরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইফফাত জাহান তুলি কে ফুল দিয়ে বরণ করেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র উপজেলা শাখা।
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মো. লুৎফর রহমান বকসী’র নেতৃত্বে সংগঠনের নেতারা নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান।
এসময় জাতীয় নাগরিক পার্টির গাইবান্ধা জেলা যুগ্ন আহ্বায়ক মোঃ আশানুর রহমান, উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. আজিজুর রহমান, যুগ্ম সমন্বয়কারী মোঃ বিপুল মিয়া, সমন্বয়কারী সদস্য মোঃ সৌরভ মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও ইফফাত জাহান তুলি বলেন, “উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রশাসন, গণমাধ্যম ও স্থানীয় সমাজের সমন্বিত প্রচেষ্টায় একটি সেবামুখী ও উন্নয়নমুখী সুন্দরগঞ্জ গড়ে তোলা হবে।”
এনসিপির নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে স্বচ্ছ প্রশাসন, উন্নয়নচিত্র এগিয়ে নেওয়া ও সাধারণ মানুষের সমস্যার সমাধানে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
শেষে ইউএনও আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।













