ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সুন্দরবন থেকে ৭২ কেজি হরিণের মাংসসহ ৪ শিকারী আটক

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ৮৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের কযরা নদীর ময়দাপেশা খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭২ কেজি হরিণের মাংস,২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে কোস্টগার্ড। এঘটনায় ৪ চোরা শিকারীকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৮ ডিসেম্বর সোমবার মধ্যরাত ২টায় কোস্টগার্ড স্টেশন কয়রা এর একটি আভিযানিক দল কয়রা নদীর ময়দাপেশা খাল ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি করে ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ৪ হরিণ শিকারিকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবন থেকে ৭২ কেজি হরিণের মাংসসহ ৪ শিকারী আটক

আপডেট সময় :