ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

স্বাধীনতা দিবস উদযাপন করলো ফায়ার সার্ভিস

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪০৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করলো ফায়ার সার্ভিস। দিনব্যাপী নানা কর্মসূচির পাশাপাশি দেশের সকল ফায়ার স্টেশন এবং অফিসসমূহে জাতীয় ও বিভাগীয় পাকা উত্তোলন এবং বিভাগীয় দপ্তরসমূহে জাতির পিতার ছবি সংবলিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়।

সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের শহিদ স্মৃতিস্তম্ভে এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এ সময় পরিচালকগণ, উপ
পরিচালকগণসহ সর্ব স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল ১০টা নাগাদ কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে মিরপুর ট্রেনিং কমপ্লেক্স ও অধিদপ্তরের সম্মেলন কক্ষে মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বেলা সাড়ে ১১টায় ট্রেনিং কমপ্লেক্সসহ সকল বিভাগীয় অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জাতির পিতা, সকল মুক্তিযোদ্ধা ও ১৫ আগস্টসহ শাহাদত বরণকারী সকল সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মহান মুক্তিযুদ্ধ এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া শহিদদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা। আলোচনা সভায় জাতির পিতার আদর্শ চর্চা এবং স্মার্ট বাংলাদেশ গড়তে সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করার তাগিদ দেয়া হয়। বক্তারা ফায়ার সার্ভিস ও সারাদেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকায় প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাদ আসর ফায়ার সার্ভিসের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সেহরিতে বড় খানার আয়োজন করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় অনুষ্ঠানসমূহে অগ্নি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ডুবুরিসহ জনবল ও অগ্নিনির্বাপণী গাড়ি-পাম্প নিয়োজিত করা হয়। ফায়ার সার্ভিস মিডিয়া সেল এসব তথ্য জানায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাধীনতা দিবস উদযাপন করলো ফায়ার সার্ভিস

আপডেট সময় :