ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

নীলফামারীতে ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

স্বৈরাচার সরকারের দোসর যে দলেরই হোক তাদের বিচার হবে

আব্দুল মালেক, নীলফামারী
  • আপডেট সময় : ১৭৭ বার পড়া হয়েছে

oplus_2

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বৈরাচার সরকারের আমলে সরকারি কর্মকর্তা সহ যে কোন রাজনৈতিক দলের নেতারা স্বৈরাচারীদের দোসর ছিল তাদের বিচার হবে বলে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। আজ বুধবার (৩০ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরী পাড়ায় শহীদ শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ।
এ জেট এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী সরকারের অধীনে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। ডা. জাহিদ বলেন, গত ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে অবশেষে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। তবে শুধু সরকার পতনে থেমে গেলে চলবে না, যারা গুম, খুন ও নির্যাতনের সঙ্গে সরাসরি জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যেই নির্বাচন দিয়েছিল। অথচ বর্তমান অন্তর্বর্তী সরকার এক বছরেও নির্বাচনের ঘোষণা দেয়নি। বরং তারা পূর্ববর্তী ফ্যাসিস্টদের আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন , আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। পাশাপাশি রাজনৈতিক সংস্কারের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা জরুরি।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিলকিস বেগম, নীলফামারী জেলা কমিটির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, সদস্য সৈয়দ আলী, আনিছুর রহমান কোকো, আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, গোলাম মোস্তফা রঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীতে ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

স্বৈরাচার সরকারের দোসর যে দলেরই হোক তাদের বিচার হবে

আপডেট সময় :