ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

হবিগঞ্জে বিজিবির অভিযানে অবৈধ মালামালসহ ট্রাক জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে অবৈধভাবে আনা মসলা পণ্য পাচারের উদ্দেশ্যে ট্রাকে করে নেওয়া হচ্ছে। পরে ভোররাতে মহাসড়কে তল্লাশী চালিয়ে একটি পাথরবোঝাই ট্রাক আটক করা হয়। ট্রাকের পাথরের নিচে লুকানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা। তবে শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা শেষে সঠিক মূল্য নির্ধারণ করা হবে। এ সময় ট্রাকচালককে আটক করা সম্ভব হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ট্রাক ও পণ্য শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জে বিজিবির অভিযানে অবৈধ মালামালসহ ট্রাক জব্দ

আপডেট সময় :