ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এ ঘটনায় তাঁর সমর্থক ও প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তারা।
গতকাল বুধবার উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে প্রকল্প বাজারে যান এমপি হান্নান মাসউদ। সেখানে পৌঁছালে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে হান্নান মাসউদ সড়কে অবস্থান নেন। উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করে।
এ বিষয়ে এমপি হান্নান মাসউদ বলেন, “প্রকল্প বাজার পরিদর্শনে গেলে বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি অবস্থান ছাড়ব না।”
অন্যদিকে হাতিয়া উপজেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে, হান্নান মাসউদের উস্কানিতে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা প্রকল্প বাজারে বিএনপির কার্যালয়, দোকানপাট ও মোটরসাইকেল ভাঙচুর করে এবং অন্তত ৩০ জনকে মারধর করে আহত করে। তাদের অভিযোগ, বহিরাগত অস্ত্রধারীরা বাজারে তাণ্ডব চালিয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “আমি ঘটনাস্থলে রয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।” পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা

আপডেট সময় :