ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

হাসিনা সরকার অতিরিক্ত ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছে: অর্থ উপদেষ্টা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৯৭ বার পড়া হয়েছে

উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত হাসিনা সরকারের আমলে অতিরিক্ত ৬০ হাজার কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি দেখা দেয় বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কেন হলো? টাকা ছাপিয়েছেন, ৬০ হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন। এগুলোর ইমপ্যাক্ট উল্টো রথে আনতে হলে তো আমাদের একটু সময় লাগবে।

অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমে আসছে। আগস্টে তা ১০ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। ভবিষ্যতে আরও কমবে। তবে মূল্যস্ফীতি কমার প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে।

চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে। চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি আরও কমবে। তিনি বলেন, চাঁদাবাজি বন্ধের বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, এর সঙ্গে বাণিজ্যও সম্পর্কিত। এর সঙ্গে আরও জড়িত রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়।

বাজারব্যবস্থায় চাঁদাবাজি বন্ধ না হয়ে শুধু মুখবদল হয়েছে বলে মন্তব্য করেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে। এ জন্যও কিছুটা সময় লাগবে।

ইউএনডিপি প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, আর্থিক খাত সংস্কারে তারা কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে। রাষ্ট্র সংস্কারেও তারা কাজ করবে। চলমান প্রকল্পের পাশাপাশি ইউএনডিপি নতুন প্রকল্প নিয়েও বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসিনা সরকার অতিরিক্ত ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছে: অর্থ উপদেষ্টা

আপডেট সময় :