সংবাদ শিরোনাম ::
৭ দফা দাবিতে লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ সমাবেশ
লালপুর (নাটোর) সংবাদদাতা
- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
দৈনিক হাজিরার শ্রমিক কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের স্থগিতাদেশ প্রত্যাহার সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। গতকাল সোমবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসনিক ভবন চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মিলের সিবিএ সভাপতি মমিনুল ইসলাম মমিন। বক্তব্য রাখেন সিবিএ সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মধু, অর্থ সম্পাদক আব্দুল হালিম, শ্রমিক নেতা শাওখাত হোসেন, আব্দুল আলিম প্রমুখ।
বক্তারা মৌসুমী জনবলদের অন্ত: বিভাগের মাধ্যমে স্থায়ী পদে সমন্বয় ও পদায়ন, সরকার কর্তৃক ঘোষিত বিশেষ সুবিধ ১৫ ভাগ টাকা কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় শ্রমিকদের বকেয়া সহ প্রতি মাসে সর্বনিম্ন ১৫শ টাকা দেওয়ার দাবি জানান।



















