ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৮৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা জেলার দাকোপের খোনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারে প্রায় ১০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। পানির চাপে বাঁধ ভেঙ্গে যায় বলে জানা গেছে।

তাতে করে তলিয়ে গেছে প্রায় ২ হাজার হেক্টর আমনের খেত। অসংখ্য পুকুরের মাছ ভেসে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম বাবু সংবাদমধ্যমকে জানান, পানি উন্নয়ন বোর্ড আগে থেকে ব্যবস্থা নিলে এমন অবস্থা হতো না। অতি দ্রুত বাঁধ আটকাতে না পারলে আমন ফসলসহ জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ বলেন, ভাটায় পানি নেমে গেলে বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী গোপাল কুমার দত্ত জানান, ভাটায় পানি নেমে যাওয়ার সঙে সঙে বাঁশ দিয়ে পাইলিং করে জিও টিউব ফেলা হবে। তারপর মাটি দিয়ে বাঁধ মেরামত করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত

আপডেট সময় :