ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

মুক্তাগাছা শহরের ফুটপাত দখল মুক্ত করতে অভিযান

রিপন সারওয়ার, মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তাগাছা শহরের ফুটপাত দখল মুক্ত ও রমজানে মানুষের নিরবিচ্ছিন্ন যাতাযাতের জন্য অবৈধ গাড়ীর স্ট্যান্ড অপসারণ করতে অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, টানবাজার, দরিচারআনী, মহারাজা রোড, ডাকবাংলো, বড়মসজিদ রোড, ডিসপেন্সারী রোড, কলেজ রোড ও থানার সামনে এ উচ্ছেদ অভিযান করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের নেতৃত্বে মুক্তাগাছা থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় রাকিব বিরিয়ানী হাউস ও বিসমিল্লাহ ট্রেডার্সকে ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ হাজার টাকা করে ২হাজার টাকা জরিমানা আদায় করে মোবাইল কোর্ট। পুরাতন বাসস্ট্যান্ডে ইসলাম পরিবহনের একটি বাস দাড়িয়ে থাকায় আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, ফুটপাতে অবৈধ দোকান কেউ যদি ভাড়া নেয়, তাহলে এর দায় তাকেই নিতে হবে। পূর্বে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। তবুও যারা দখল করে রেখেছিল, তাদের উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। এ সময় মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন ও সেনাবহিনীর ওয়ারেন্ট অফিসার বাবুল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তাগাছা শহরের ফুটপাত দখল মুক্ত করতে অভিযান

আপডেট সময় :