ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদন্ড

শাহারুল ইসলাম, পলাশবাড়ী প্রতিনিধি 
  • আপডেট সময় : ৪২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ মার্চ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল ও জরিমানা করা হয়। আটককৃতরা হলেন- হোসেনপুর ইউপির হোসেনপুর গ্রামের আব্দুস সোবাহান মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর মন্ডল (৪২) করতোয়া পাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৪০) গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মুসা মন্ডলের ছেলে মোহাম্মদ নুহ মন্ডল (৪০)। এদের মধ্যে জাহাঙ্গীর মন্ডলকে ৩ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, মাসুদ মিয়াকে ৭ দিনের কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা, নুহু মন্ডলকে ৩ মাস কারাদণ্ড ৫০ টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভুমি) আল ইয়াসা রহমান তাপাদার।
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তাদের বাড়িতে গিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের পাওয়া গেলে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। এ সময় মাদক দ্রব্য অধিদপ্তরের সদস্যরা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদন্ড

আপডেট সময় :