ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

মোংলায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন 

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ৫৭২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনিরঘোলে দুই শতাধিক অসহায়, দরিদ্র ও দুঃস্থ শিশুকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং ঔষধ বিতরণ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এছাড়াও এ বাহিনীর পক্ষ থেকে স্থানীয় জেলেদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল- হক। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনে সেবার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্টগার্ড।

এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিকেল টিম বাগেরহাট জেলার মোংলা থানাধীন জয়মনিঘোল ও তৎসংলগ্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। উক্ত কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মাকসুদা জাহান, এএমসি।

তিনি আরও বলেন, এছাড়াও, অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের নিয়ে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।  জনসচেতনতামূলক সভায় স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ এবং সাধারন জনগণ উপস্থিত ছিলেন। এছাড়াও কোস্টগার্ড আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন মার্কিন দূতাবাসের দুইজন মেডিকেল অফিসার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোংলায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন 

আপডেট সময় :