ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

নাটোরে জুঁই হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম, দিল বৈষম্যছাত্র বিরোধী আন্দোলন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নাটোরের বড়াইগ্রা মের শিশু জুঁই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৈষম্য হত্যার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ ঘটনায় নিহতের মা মমেনা খাতুন মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পাবনার চাটমহর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন। লাশ ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নাটোর শহরের কানাইখালি পুরাতন বাস টার্মিনালে মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানববন্ধন থেকে সংগঠনটি বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়সীমা বেধে দিয়ে বলেছে, এর মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বক্তৃতায় সংগঠনটির নাটোর জেলা শাখার আহ্বায়ক শিশির মাহমুদ বলেন, ‘জুঁইয়ের হত্যাকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আরো বক্তব্য রাখেন কাওছার  শফি,নাটোরে একতা স্বেচ্ছাসেব ও সংগঠনের সভাপতি সুজন আহমেদ, বুশরা, মেহেনাজ, পদ্ম,মৃত্তিকা সহ আরো অনেকে।
 জুঁই বড়াইগ্রাম উপজেলার গাড়ফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি হেফজখানার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। সোমবার বিকেলে দাদির বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয় জুঁই। পরদিন মঙ্গলবার সকালে পাবনার চাটমহর উপজেলার কাটাখালি এলাকার একটি ভুট্টাক্ষেতে বিবস্ত্র ও মুখমণ্ডল ঝলসানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে জুঁই হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম, দিল বৈষম্যছাত্র বিরোধী আন্দোলন

আপডেট সময় :