ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

সাভারের ৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশ

মোঃ দিদারুল ইসলাম, সাভার ঢাকা
  • আপডেট সময় : ২৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার সাভারে ৭ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

গ্রেফতাররা হলেন, সাভার উপজেলার বাগ্নীবাড়ী এলাকার মোবারক হোসেন আমিরের ছেলে মোজাম্মেল হোসেন (২৬), একই এলাকার মোঃ ওমর আলীর ছেলে সাহাবুদ্দিন (২৭) ও জয়পুরহাট সদর থানার বানারশী এলাকার বিপুলের ছেলে অন্তর ইসলাম (২৩)। ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাভারের বিরুলিয়া বাগ্নীবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন ও তার সংগীয় দল। সেখানে তারা রাত সোয়া ৮টার দিকে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাভারের ৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশ

আপডেট সময় :