ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

পাটকেলঘাটা কপোতাক্ষ নদের চর ভরাটের ১৫০ বিঘা জমি প্রভাবশালীদের দখলে

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে
  • আপডেট সময় : ৩১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার পাটকেলঘাটা কপোতাক্ষ নদের চর ভরাটের ১৫০ বিঘা জমি প্রভাবশালীরা নামমাত্র ডিসিআর কেটে অথবা গায়ের জোরে দখলে নিয়ে ২/৩ তলা পাকা ভবন নির্মান ও গোডাউন করে ভাড়া দিয়ে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। এদিকে এলাকার হাজার হাজার ভূমিহীন একটু মাথা গোজার ঠাই না থাকায় মহাসড়কের ধারে তারা আশ্রয় নিয়েছে। বিষয়টি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে তদন্তের দাবী জানিয়েছে এলাকাবাসী।

বিভিন্ন সূত্রে জানাগেছে, পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসা থেকে পাটকেলেশ্বরী কালিমন্দির পর্যন্ত কপোতাক্ষ নদের চর ধীরে ধীরে জেগে উঠে। এসব চর গত ১৫ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা নিয়ে মাস্তান ধরে এলাকার ভূমিদস্যুরা দখল করে নিয়েছে। আবার অনেকে সহকারী কমিশনার ভূমিকে ম্যানেজ করে নামমাত্র ডিসিআর করে এই জমিতে দখলে নিয়ে ২/৩ তলা বাড়ী, রাইস মিল, তেল মিল, বড় ব্যবসা প্রতিষ্ঠান সহ যার যার ইচ্ছা সেইভাবে দখলে রেখেছেন। সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে কালিবাড়ী পর্যন্ত ১৫০ বিঘা চর ভরাটের জমি যার বেশিরভাগ দখলে আছে রাজনৈতিক নেতাদের সহযোগিতায়। এদিকে পাটকেলঘাটা এলাকার হাজার হাজার ভূমিহীন রয়েছে। এদের মাথা গোজার কোন ঠাই নেই। ভূমিহীনদের নিয়ে প্রশাসনের নেই কোন মাথা ব্যাথা। এরা দিনের আয়ের সাথে দুমুঠো খাবার কোন রকমে জোগাড় করে।

যার ফলে বসতভিটা কেনার সাধ্য না থাকায় এরা মহাসড়কের গা ঘেসে বসবাস করছে। পাটকেলঘাটা এলাকার সুশিল সমাজ সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন কপোতাক্ষ চর ভরাটের জায়গা থেকে ভূমিদস্যুদের উচ্ছেদ করে ভূমিহীনদের বাসস্থানের জন্য দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাটকেলঘাটা কপোতাক্ষ নদের চর ভরাটের ১৫০ বিঘা জমি প্রভাবশালীদের দখলে

আপডেট সময় :