ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

নালিতাবাড়ীতে হাফিজ ভাইয়ের গোস্তের দোকানে জরিমানা ও মাংস জব্দ

মো: আজিনুর রহমান,  নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
  • আপডেট সময় : ৩০১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ীতে ভোরের আলো ফুটার সাথে সাথে মানুষের সমাগম হওয়ার আগেই একটি মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করায় হাফিজ ভাইয়ের গোস্তের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ করেছে প্রশাসন।

রোববার (১৮ মে) সকাল সাড়ে সাতটার দিকে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ শাস্তি প্রদান করেন। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এসময় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

সূত্র জানায়,ভোর পাঁচটার দিকে ওই মাংস ব্যবসায়ী একটি মৃতপ্রায় অসুস্থ পুর্ণ বয়স্ক গরু মাত্র ৩৫ হাজার টাকায় ক্রয় করে কোনপ্রকার স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করতে শহরের মাংস মহলে নিয়ে আসেন।এসময় গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববিকে বিষয়টি জানান।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় এবং অভিযুক্তরা দোষ স্বীকার করায় জবাইকৃত গরুর মাংস জব্দ করেন এবং ১৫ হাজার টাকা জরিমানা করেন। দীর্ঘদিন ধরেই ভোররাতে অথবা ভোর বেলায় চক্রটি অসুস্থ গরু কম মূল্যে কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে অনেকের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নালিতাবাড়ীতে হাফিজ ভাইয়ের গোস্তের দোকানে জরিমানা ও মাংস জব্দ

আপডেট সময় :