ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

পলাশবাড়ীতে কাজী জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহারুল ইসলাম, পলাশবাড়ী প্রতিনিধি 
  • আপডেট সময় : ২৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গাইবান্ধার পলাশবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ মে মঙ্গলবার রাত ৯টায় নিউজ পোর্টাল খবরবাড়ি২৪.কম পলাশবাড়ীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে কাজী জাহাঙ্গীর আলম বলেন, গতকাল নবজাতক উদ্ধারের পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, মনগড়া এবং সম্মানহানিকর। তিনি আরো জানান, বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে তার নাম জড়িয়ে নানা ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যার সাথে তার কোনো সম্পর্ক নেই।”
“নবজাতক শিশুটি বা তার মায়ের সঙ্গে আমার দুরতম কোনো সম্পর্ক ছিল না এবং নাই” বলেন তিনি। তিনি জানান, আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন কাজী জাহাঙ্গীরের স্ত্রী নুরমহল শ্যামলী বেগম, কিশোরগাড়ী ইউনিয়ন ৬নং ওয়ার্ড সদস্য সামিউল ইসলাম, আশরাফুল ইসলাম এবং তার চাচাতো ভাই সাইদুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পলাশবাড়ীতে কাজী জাহাঙ্গীরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় :