ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ  ৫ ডাকাত  সদস্য গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি 
  • আপডেট সময় : ৩৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাজবাড়ীর  কালুখালী উপজেলার  সাওরাইল এলাকায় যৌথ বাহিনীর পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ডাকাতির সরঞ্জামসহ চিহ্নিত ডাকাত ও চাঁদাবাজ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শ‌নিবার ২৪ মে  রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্প এর একটি আভিযানিক দল কালুখালী থানা পুলিশের সমন্বয়ে জামালপুর ইউনিয়নের সাওরাইল গ্রামে মজনু গ্রুপের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:. মোঃ মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মোঃ সুলতান আলী মোল্লা, জসিম মণ্ডল। এ‌দের  মধ্যে মোঃ মজিবুর রহমানের বসতঘরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়: ১টি ৯ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ), ১টি পিস্তলের ম্যাগজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ওয়ান শুটারগান, বন্দুক, ১টি ব্যাটন, ২টি ছুরি, ১টি হকি স্টিক, ৩টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৩টি জাতীয় পরিচয়পত্র, ২টি চেকবই, ২টি মদের বোতল, ২টি এটিএম কার্ড, ৩টি পাসপোর্ট, ১টি লেজার পয়েন্টার, ১টি ড্রাইভিং লাইসেন্স।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা মজনু গ্রুপের হয়ে দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধ চাঁদাবাজি ও সশস্ত্র ডাকাতি চালিয়ে আসছিল। অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালুখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এ চক্রটি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল। যৌথ বাহিনীর এই সফল অভিযান এলাকায় স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে এনেছে, বলে স্থানীয়দের মন্তব্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ  ৫ ডাকাত  সদস্য গ্রেফতার

আপডেট সময় :