ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

মুক্তিযোদ্ধার তালিকায় ভূয়া মুক্তিযোদ্ধা বাদ দিয়ে মুক্তিযোদ্ধা তালিকা কলঙ্কমুক্ত করার আহ্বান

দিনাজপুর ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ৩৪৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযোদ্ধার তালিকায় রাজাকারের নাম এবং ভূয়া মুক্তিযোদ্ধা বাদ দিয়ে মুক্তিযোদ্ধা তালিকা কলঙ্কমুক্ত করার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। হ্নদয় মুক্তিযোদ্ধা ৭১ এর ব্যানারে সমাবেশ করে মুক্তিযোদ্ধারা ৯দফা দাবী বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টাকে সমাবেশে এ আহ্বান জানান।

আজ ২৪শে মে শনিবার সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল অবঃ কাজী নুরুজ্জামান বীর উত্তম এর ১৫ তম মৃত্যুবার্ষিকীতে স্মরন সভায় বক্তারা একথা বলেন হ্নদয় মুক্তিযোদ্ধা ৭১ এর আহ্বায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুল হক ছুটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ সৈয়দ মুনিবুর রহমান, মেজার অবঃ আব্দুল কায়ুম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মকসেদ আলী মঙ্গলিয়া।
বক্তারা বলেন স্বাধীনতার ৫৩ বছরেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ, মুক্তিযোদ্ধার কোটায় ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকুরী বাতিল এবং প্রাপ্ত অর্থ আদায় করতে হবে। মিথ্যা তথ্য দিয়ে যারা মুক্তিযোদ্ধার সুবিধা নিয়েছেন তাদের আইনের আওতায় আনতে হবে। ভারতে প্রশিক্ষন প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা আলাদাভাবে প্রকাশ করতে হবে।

সমাবেশের আগে মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা নিয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গায়। সমাবেশে দিনাজপুর জেলার ১৩ উপজেলা থেকে ২ দুই শতাধিক মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তিযোদ্ধার তালিকায় ভূয়া মুক্তিযোদ্ধা বাদ দিয়ে মুক্তিযোদ্ধা তালিকা কলঙ্কমুক্ত করার আহ্বান

আপডেট সময় :