ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

ঢাকা-সিলেট মহাসড়ক থেকে সুতারকান্দি পর্যন্ত ৪ লেনের রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে ঢাকা সিলেট হাইওয়ে থেকে সুতারকান্দি পর্যন্ত ৪ লেনের রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শনিবার গোলাপগঞ্জ চৌমুহনীতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম। তরুণ সমাজসেবী ও রাজনীতিবিদ হাবিবুল্লাহ দস্তগীরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, সমাজসেবী সেলিম আহমদ, সাবেক ছাত্রনেতা এহতেশামুল আলম জাকারিয়া। মানববন্ধন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সমুজ আলী ।মানববন্ধনে বক্তারা সিলেটের বিদায়ী প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সমালোচনা করে বলেন তারই ষড়যন্ত্রে গত মে মাসে সিলেট জেলা মাসিক সমন্বয় সভায় এ রাস্তা কাজ বন্ধের প্রস্তাব গ্রহণ করা হয়। যা গোলাপগঞ্জ বিয়ানীবাজার সহ পূর্ব সিলেটের জন্য বিমাতাসুলভ আচরণ। তারা অবিলম্বে সকল ষড়যন্ত্র বন্ধ করে একনেকে পাশ হওয়া ঢাকা-সিলেট হাইওয়ে থেকে সুতারকান্দি স্থলবন্দর পর্যন্ত সড়কটি গোলাপগঞ্জ অংশের ছয়লেন ও বাকি অংশের চার লাইনের কাজ অবিলম্বে শুরু করার দাবী জানান। অন্যথায় তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।মানববন্ধনে সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা মুসা সহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা-সিলেট মহাসড়ক থেকে সুতারকান্দি পর্যন্ত ৪ লেনের রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় :