ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিহারীবস্তিতে দুস্কৃতিকারীর হামলায় শালিসি ব্যক্তিত্ব পূর্ব আহত

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার
  • আপডেট সময় : ২৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্ধুরখাঁন ইউনিয়ন এর বিহারীবস্তিতে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীর দায়ের কুপে শালিসি ব্যক্তিত্ব মো: কাউছার আলী (৫৩)- আহত হয়েছেন। হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতৎক বিরাজ করছে। এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা করছে। ঘটনার বিবরণে জানা গেছে- গত ১২ সেপ্টেম্বর রাত অনুমান ৯ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন কারুমাঝি বস্তি মার্কেট থেকে বাড়ীতে যাওয়ার পথে বিহারীবস্তি জামে মসজিদ সংলগ্ন রাস্তায় আসার সাথে সাথে অজ্ঞাতনামা দুস্কৃতিকারী পূর্ব পরিকল্পনা অনুসারে হঠাৎ পেছন থেকে ধারালো দা দিয়ে মো: কাউছার আলীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ করে ছেদ মারতে চাইলে ধারালো দায়ের ছেদ লক্ষ্যচুত হয়ে ডান কাধে লেগে গুরুতর জখম প্রাপ্ত হন। এ সময় তিনি হাল্লা চিৎকার শুরু করলে প্রতিবেশী লোকজন তাকে উদ্ধার করেন। এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেশী একাধিক লোকজন বলেন- মো: কাউছার আলী এলাকায় একজন সম্মানীয় ও শালিসি ব্যক্তি। এ ধরনের ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানাচ্ছি। ভুক্তভোগী কাউছার আলী বলেন- এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। হামলাকারীর হাতে থাকা দা ফেলে গেছে। প্রশাসন বিষয়টি সঠিক তদন্ত করলে ঘটনায় জড়িত ব্যক্তি সনাক্ত হবে। এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম বলেন- বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিহারীবস্তিতে দুস্কৃতিকারীর হামলায় শালিসি ব্যক্তিত্ব পূর্ব আহত

আপডেট সময় :