ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

মাত্র ৫ মিনিটে মহাসড়কে ১৭ কিলোমিটার দীর্ঘ যানজট

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ৫ মিনিটে মহাসড়কে ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে উত্তরজনপদের ঘরমুখো মানুষ।

মঙ্গলবার (৯ এপ্রিল) ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ২২ নম্বর পিলারের কাছে একটি ডাবল ডেকার বাস বিকল হয়ে যায়। সেটি উদ্ধারে মাত্র ৫ মিনিট টোল আদায় বন্ধ ছিল। তাতে মহাসড়কে পরিবহনের চাপ আরও বেড়ে যায়।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তর জনপদের যাত্রীরা। গভীর রাতে শুরু হওয়া এ যানজট ১৭ কিলোমিটার এলাকাজুড়ে বিরাজ করছে।

এদিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী থেকে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কে এ যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার সেতুর ওপর বাস বিকল ও সেতুতে টোল আদায় বন্ধ থাকার কারণে যানজট সৃষ্টি হয়। পরে রাত যত গভীর হয়েছে যানজটের আকার ততো বেড়েছে বলে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এছাড়াও সেতুর ওপর পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, মহাসড়কে পরিবহনের খুব চাপ রয়েছে। এতে পরিবহনগুলো খুবই ধীরগতিতে চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাত্র ৫ মিনিটে মহাসড়কে ১৭ কিলোমিটার দীর্ঘ যানজট

আপডেট সময় :