ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

সুন্দরবনে রহস্যজনক অগ্নিকান্ড!

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫৭৯ বার পড়া হয়েছে

রহস্যজনক আগুনে পুড়ছে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবন : ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রহস্যজনক আগুনে পুড়ছে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবন। বিগত ২০ বছরে ১৮ বার আগুন লাগে সুন্দরবনে। সুন্দরবনে আগুনের ঘটনায় একাধিক বিষয়কে সামনে নিয়ে আসেন বিশিষ্ট পরিবেশ বিশেষজ্ঞ এবং বাফার যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম শেখ।

সুন্দরবন থেকে যেসব মৌয়ালরা মধু সংগ্রহ করে থাকেন, তারা মৌচাকে আগুন দিলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকে। তবে শনিবার (৪ মে) সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের যে অগ্নিকাণ্ডের ঘটেছে, তা মূলত মৎস্য আরোহরণকারী এবং কতিপয় বনকর্মীদের যোগসাজশে হতে পারে।

কারণ, সুন্দরবনে আগুনে পুড়ে যাওয়া গাছপালা থেকে এক প্রকারের সুগন্ধি ও মাছের খাদ্য তৈরি হয়। যার গন্ধে প্রচুর মাছ ছুটে আসে। মৎস্যজীবী সেখানে জাল পেতে মাছ আহরণ করে থাকে। এ কারণেই ২০ বছরে ১৮ বার সুন্দরবনে আগুনের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন নুর আলম শেখ।

শনিবার (৪ মে) দুপুরে স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া টহলফাড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পায়। খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর কাজে হাত লাগায়।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব সংবাদমাধ্যমকে আগুন লাগার জানিয়ে বলেন, ৪টি টহলফাড়ির বনকর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার খবর শুনে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সুন্দরবনে গিয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবু তাহের মিয়া।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, আগুনের খবর পেয়ে এরই মধ্যে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের রিপোর্টের পর প্রয়োজনে আরও ইউনিট পাঠানো হবে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, তিনি নিজে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবনে রহস্যজনক অগ্নিকান্ড!

আপডেট সময় :