ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

আইএমএফের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ব্যাংকের সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠকের পর তৃতীয় কিস্তি পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। মঙ্গলবার আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বৈঠক হয়। পরে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক সাংবাদিকদের এতথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের এই নির্বাহী জানান, খেলাপি ঋণ, রাজস্ব আদায়, আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে একমত হয়েছে দুই পক্ষই। তাতে করে ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার বিষয়ে আশাবাদী।

আইএমএফের সঙ্গে সমাপণী বৈঠক হওয়ার কথা ছিলো বুধবার। কিন্তু একদিন আগেই একদিন আগে বৈঠকটি হয়।

বেশ কিছু লক্ষ্য পূরণের শর্ত দিয়ে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। ২০২৬ সাল পর্যন্ত সাত কিস্তিতে ছাড় করা হবে এই ঋণ।

গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তিতে আইএমএফ ৪৪ কোটি ৭৮ লাখ ডলার ছাড় দেয়। ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে ছাড় করা হয় ৬৮ কোটি ১০ লাখ ডলার। এবার তৃতীয় কিস্তিতে ৬৮ কোটি ডলার ছাড়ের ইঙ্গিত দিয়েছে বৈশ্বিক ঋণদানকারী সংস্থাটি।

তৃতীয় কিস্তি ছাড়ের আগে ঋণের শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা করতে গত ২৪ এপ্রিল বাংলাদেশে আসে সংস্থাটির একটি প্রতিনিধি দল। তারা বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সাথে বৈঠক করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইএমএফের তৃতীয় কিস্তি পাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় :