ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরা সংগ্রহ উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১ টায় সান্তাহার সিএসডি খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে এই কর্মসুচী উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা খাদ্য গুদাম চত্বরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার, সান্তাহার সিএসডি খাদ্য গুদাম ম্যানেজার তরিকুল ইসলাম, সহকারি ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, আদমদীঘি উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, পৌর চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ হোসেন প্রমুখ। উল্লেখ্যÑ অত্র উপজেলায় এবার চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ১৯৮ মেট্রিক টন বোরো ধান, ৪৯ টাকা কেজি দরে ১৪ হাজার ৭৬২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে মোট ১ হাজার মেট্রিক টন আতব চাল সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরা সংগ্রহ উদ্বোধন

আপডেট সময় :