ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১২ জেলেকে কারাদণ্ড

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার পাথরঘাটায় সরকারি ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে অবরোধকালীন সময়ে মাছ শিকারের অভিযোগে ১২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দী জাল, জ্বালানি তেল, সামুদ্রিক মাছ ও একটি ট্রলিং বোট জব্দ করা হয়েছে।
গত বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা থানার বিশখালী নদীর পরীর খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ বেহুন্দী জাল, ১ হাজার ২০০ লিটার ডিজেল, ২ হাজার ৪০০ কেজি সামুদ্রিক মাছ এবং একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। একই সঙ্গে মাছ ধরার সঙ্গে জড়িত ১২ জেলেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার দক্ষিণ পাতাকাটা এলাকার শাহ আলম আকনের ছেলে মামুন (৩৫), পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের দুলালের ছেলে বিল্লাল (২৭), ভোলা জেলার ভেদুরিয়া গ্রামের আলী আকনের ছেলে ফিরোজ (৩০), একই এলাকার আলমগীরের ছেলে সবুজ (২৬), পাথরঘাটা উপজেলার তাফালবাড়ী গ্রামের আনছার আলীর ছেলে সগির হোসেন (৪৩), দক্ষিণ গেনপাড়া গ্রামের খালিদ মুন্সির ছেলে সোহরাব মুন্সি (৪৫), বরগুনা সদর উপজেলার পাতাকাটা গ্রামের মুক্তার আলী হাওলাদারের ছেলে রুহুল আমিন (৫৩), পাথরঘাটা উপজেলার তাফালবাড়ীয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সিদ্দিক (৪০), দক্ষিণ গেনপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে হাসান (২৪), পদ্মা গ্রামের মৃত আতাহারের ছেলে আজিজুল হক (৫৬), পদ্মা গ্রামের ইউসুফ মোল্লার ছেলে হাসান (২০) এবং পিরোজপুর জেলার জুসখোলা গ্রামের নুরুল ইসলামের ছেলে হাসান (২৮)।
পরে আটক জেলেদের পাথরঘাটার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিকে জব্দকৃত সামুদ্রিক মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়। নিলামে মাছ বিক্রি করে প্রাপ্ত ১ লাখ ৭০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত জাল, জ্বালানি তেল ও ট্রলিং বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ শিকার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১২ জেলেকে কারাদণ্ড

আপডেট সময় :