ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বৃষ্টি শুরু হওয়ার আগে মাছ ধরার উদ্দেশ্যে জমিতে পানির মধ্যে জাল ফেলে বাড়ি ফিরছিলেন সাব্বির। বাড়ির পেছনে একটি মেহগনি গাছের নিচে পৌঁছানোর পর হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতের তীব্রতায় তিনি গুরুতর আহত হন। একই সময়ে বজ্রপাতের আঘাতে মেহগনি গাছের একটি বড় ডাল ভেঙে পড়ে।
ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। তবে তার কোনো সাড়া না পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন স্বজনরা।
এলাকাবাসী জানান, সাব্বির ছিলেন অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও মেধাবী একজন তরুণ। পড়ালেখার পাশাপাশি তিনি নিয়মিত বাড়িতে হাঁস পালন করতেন এবং পরিবারের বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। পরিবারের প্রতি তার দায়িত্ববোধ ও কর্মঠ স্বভাবের কারণে এলাকায় তিনি সবার কাছে পরিচিত ছিলেন।
তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রতিবেশী ও স্বজনরা জানান, এসএসসি পরীক্ষা শেষ করে ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন ছিল সাব্বিরের। কিন্তু প্রকৃতির নির্মম আঘাতে সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও গাছের নিচে অবস্থান না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় :