ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে ২ ব্যক্তি আহত

মো.আলী মুবিন
  • আপডেট সময় : ৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী মিরপুরে পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মিরপুর ১২ নম্বরের ই ব্লকের ৬ নম্বর রোডে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্দুল্লাহ(২৫) ও হৃদয় ওরফে গন্ডার (২৩)। স্থানীয় একাধিক ব্যক্তি এসব তথ্য নিশ্চিত করেন।

‎স্থানীয়রা জানান, মঙ্গলবার সাড়ে ১২টার দিকে একটি প্রাইভেটকারে করে কয়েকজন লোক এসে ০৬ নম্বর রোডের মুখে থামায়। কয়েক সেকেন্ডের মধ্যে গুলির শব্দ শোনা যায়। পরে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যেতে দেখা যায়। পরে জানা যায়, আব্দুল্লাহ ও হৃদয় ওরফে গন্ডার গুলিবিদ্ধ হয়েছেন।

‎বুধবার কাকে গুলি করেছে, কারা গুলি করেছে এসব ঘটনা নিয়ে বিকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,স্থানীয়দের মধ্যে এখনও গতকালের ঘটনাকে কেন্দ্র করে আলোচনা চলছে।
তবে ঘটনাস্থলে কোনো আলামত খোঁজে পাওয়া যায়নি। ‎প্রত্যক্ষদর্শী এক রিকশা চালক শামীম বলেন, একটি প্রাইভেটকার এসে ৬ নম্বর রোডের মুখে থামে। গাড়িতে চার-পাঁচজন ব্যক্তি ছিল। কিছু বুঝে উঠার আগেই গুলির শব্দ শুনতে পাই। পরে সকালে শুনি বায়তুল আযমত জামে মসজিদ ও ০৬ নম্বর রোডে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

‎স্থানীয়রা জানান, মিরপুর পল্লবী এলাকায় রুবেল নামের এক মাদক কারবারি এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার করছে দীর্ঘদিন ধরে। আহতরা তার সঙ্গে মিলেই এলাকায় নানা ধরনের কাজ করে থাকে। কোনো বিষয়ে বিরোধ সৃষ্টি হয়ে হয়তো এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

‎পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার বলেন, আমরা ঘটনা শুনে ঘটনাস্থলে এসে জানার চেষ্টা করছি। কারা ঘটনা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে ২ ব্যক্তি আহত

আপডেট সময় :