ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ডিঙ্গামানিকে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গত মঙ্গলবার (২২ জুলাই) ইউনিয়ন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার সাহিন হাওলাদার, নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির মাহমুদ ভূঁইয়া,জেলা মৎস্যজীবী দলের জেলা আহ্বায়ক খোকন বেপারী, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবুল চৌকিদার, নড়িয়া উপজেলা বিএনপির সদস্য নাহিদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়িয়া উপজেলা (পূর্ব) শাখার সেক্রেটারি কাওসার হাওলাদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়িয়া উপজেলা যুব বিভাগের সভাপতি জি এম ফরিদ।
এছাড়াও আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, চুরি-ডাকাতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিঙ্গামানিকে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় :