ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

আলফাডাঙ্গায় হামলায় এক ব্যক্তি জখম

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে কুটি মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে টিকরপাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের বাড়ির সামনে ইটের রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
আহত কুটি মিয়া টিকরপাড়া গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে। তিনি বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে কুটি মিয়া উল্লেখ করেন, সকালে হেলেঞ্চা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে একই গ্রামের মৃত মানিক মুন্সীর ছেলে ইসমাইল মোল্লা (৬৫), আইয়ুর মোল্লার ছেলে সেকেন্দার মোল্লা (৪০) ও হাফিজুর মোল্লা (৩৫), হাসান মোল্লা, দুর্জয় মাহমুদ লিচু, আইয়ুব মোল্লা, আশরাফুল শেখসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।
অভিযোগে আরও বলা হয়েছে, কুটি মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী ইসমাইল মোল্লার পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগকারীর দাবি।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কুটি মিয়াকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিন বলেন, “ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলফাডাঙ্গায় হামলায় এক ব্যক্তি জখম

আপডেট সময় :