রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নীলফামারীর জলঢাকা উপজেলা যুবদল।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করে । এ সময় যুবদল নেতারা চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, বিশেষ করে অবকাঠামো ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে রংপুরের পরিকল্পিত উন্নয়ন, স্থানীয় জনগণের প্রত্যাশা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। যুবদল নেতারা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ (জোয়াদ্দার) , সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক (সাজু), সদস্য মনিরুজ্জামান শান্ত, সহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
পরিশেষে রংপুর অঞ্চলের টেকসই উন্নয়ন ও জনস্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

















