ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট Logo ডামুড্যায় ২ শত বছরের ঐতিহ্য ধরে রেখে মাছ ধরা উৎসব পালিত

ভিক্ষু ড.এফ দীপংকর মহাথেরুর মৃত্যুর বিষয়টি তদন্ত করছে পুলিশ : পুলিশ সুপার

বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময় : ৭০৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেছেন বান্দরবানের রোয়াংছড়ি থানাধীন আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষু ড. এফ দীপংকর মহাথের মৃত্যুর বিষয়টি পুলিশ তদন্ত করছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা এ নিয়ে বিভিন্নভাবে সংবাদ প্রচার হচ্ছে। তবে পুলিশ বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

১৪ জুলাই (রবিবার) বিকেলে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ এসময় পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, শনিবার (১৩ জুলাই) রোয়াংছড়ি থানাধীন আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান ভান্তে ড.এফ দীপংকর (৫৩) মহাথের ধুতাঙ্গ ভান্তে বিহারের কুটিরে লোহার সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

রোয়াংছড়ি থানার এসআই (নিঃ)আশিকুর রহমান মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুুত করেন। সুরতহালকালে মৃত ড. এফ দীপংকর মহাথের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া হয়নি। ঘটনার সময় কুটিরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল বলে বিহারের লোকজন পুলিশকে জানায়।

পুলিশ সুপার জানান, পোস্ট মর্টেম রিপোর্ট এখনো পাওয়া যায়নি, পোস্ট মর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ময়না তদন্ত শেষে রোববার (১৪ জুলাই) দুপুরে পুলিশের স্কটসহ গাড়ীযোগে মৃত ভান্তে ড.এফ দীপংকর মহাথের এর মরদেহ ধর্মীয় বিধান মোতাবেক সমাহিত করার জন্য চট্টগ্রামের ফটিকছড়ি থানার ৯নং ওয়ার্ডের ধর্মপুর ইউনিয়নে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, মৃত ভান্তে ড. এফ দীপংকর মহাথের এর এক ভাই রোয়াংছড়ি থানায় এই বিষয়ে একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিচ্ছে এবং বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিক্ষু ড.এফ দীপংকর মহাথেরুর মৃত্যুর বিষয়টি তদন্ত করছে পুলিশ : পুলিশ সুপার

আপডেট সময় :