ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি, ৭দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪২৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সময় লুট হওয়া অস্ত্র এক সপ্তাহের মধ্যে জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এই হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী সোমবারের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দিতে হবে। তারপর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সশস্ত্র বাহিনীর বিষয়ে সাংবাদিকদের বলেন, আমি কোনো লীগ বুঝি না, যে অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা সেগুলো জনসাধারণের হাতে কীভাবে গেল। আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল, এই রাইফেল আর ফেরত আসেনি।

তিনি বলেন, যাদের কাছে অনুনমোদিত রাইফেল আছে তারা আগামী ৭ দিনের মধ্যে জমা দিতে হবে। যদি জমা না দেন তাহলে তাদের বিরুদ্ধে দুইটা চার্জ দেওয়া হবে। অবৈধ অস্ত্র সঙ্গে রাখা ও সরকারি নিষিদ্ধ অস্ত্র রাখা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি, ৭দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা

আপডেট সময় :