ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ-জাপান এক সঙ্গে কাজ করতে আগ্রহী: রাষ্ট্রদূত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করতে আগ্রহী জাপান : রাষ্ট্রদূত সংগৃহীত ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে একসঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন জাপান। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোর একথা জানান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান ইওয়ামা কিমিনোর।

জাপানের রাষ্ট্রদূত বলেন, আমরা আমাদের মতামত বিনিময় করেছি। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিষয়ে আমাদের অবস্থান আমরা ইতোমধ্যে ফেসবুকে জানিয়েছি। জাপান আশা করে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে উন্নয়নের ধরা অব্যাহত থাকবে।

জাপান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে পাশাপাশি থেকে কাজ করতে আগ্রহী। কীভাবে এ সরকার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শুধু অবকাঠামো খাতেই নয় শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ও পরিবেশ নিয়েও বাংলাদেশে কাজ করছি। আজকের বৈঠকে প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা সামনে আরও আলোচনা করব। আমরা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকতে চাই।

বাংলাদেশে মেট্রোরেলসহ অনেক বড় বড় প্রকল্প রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেগুলোতে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, আমরা বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সুতরাং প্রকল্পগুলো নিয়ে প্রশ্নের উত্তর এখনই দিতে পারছি না। আমরা বর্তমান সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ-জাপান এক সঙ্গে কাজ করতে আগ্রহী: রাষ্ট্রদূত

আপডেট সময় :