ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

‘আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান অপরাধীদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই’

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে যদি কেউ কোন এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায় সে আমার দলের কেউ না গতকাল রোববার বিকাল সাড়ে চারটায় ডামুড্যা উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কেউ যদি কোনো এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায়, সহিংসতা সৃষ্টি করে বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে সে কোনোভাবেই তাঁর দলের কেউ নয়।
তিনি আরো বলেন, রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি কিংবা সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করার কোনো সুযোগ নেই। দলের নাম ভাঙিয়ে কেউ যদি এসব অপকর্ম করে, তাহলে জনগণ যেন নিশ্চিত থাকে এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আরও বলেন, তাঁদের রাজনীতি শান্তি, শৃঙ্খলা ও মানুষের কল্যাণের জন্য। জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের মূল অঙ্গীকার। যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের সঙ্গে জড়িত হলে দলীয় পরিচয় বিবেচনা না করেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, আমাদের লক্ষ্য ক্ষমতার রাজনীতি নয়, মানুষের পাশে থাকা। শান্তি ও শৃঙ্খলা বজায় রেখেই আমরা রাজনীতি করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন , আহ্বায়ক কমিটির সদস্য, উজ্জ্বল সিকদার, রেজাউল করিম শ্যামল, জিল্লুর
রহমান মধু , পৌরসভা আহ্বায়ক আলমগীর মাদবর ,সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান অপরাধীদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই’

আপডেট সময় :