ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

আইসিসির পরবর্তী বোর্ড সভা ঢাকায় : পাপন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা হয়েছিল ঢাকায়। ফের ১০ বছর পর আসছে অক্টোবরে ফের আইসিসির গুরুত্বপূর্ণ সভার আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ।

আইসিসি পরবর্তী বোর্ড সভা ঢাকায় অনুষ্ঠিত হবে এমন সম্ভবনার কথা জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। একইসঙ্গে এই সভায় কাউন্সিলের নির্বাচন হওয়ারও জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন

শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি সভাপতি জানিয়েছেন, আইসিসির বর্তমান কমিটির সর্বশেষ সভা হবে এটি। সভায় মূল আলোচ্য বিষয় হবে আইসিসি নির্বাচন, আর্থিক কাঠামো ও ভবিষ্যৎ সফর পরিকল্পনা।

নাজমুল হাসান বলেন, আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা।

সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোয় আইসিসির সর্বশেষ বোর্ড সভা হয়েছিল। সেখানে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নানা আলোচনা হয়েছে।

নির্বাচনের বিষয়ে পাপন বলেন, নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যানের শেষ বোর্ড সভা হবে। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।

ঢাকার এই সভা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেকও গুরুত্বপূর্ণ। কারণ, এখানে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে পারে। নতুন কমিটিতে এমনটা হওয়াও স্বাভাবিক।

পাপন বলেন, আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু জটিল সিদ্ধান্ত আছে। যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাস হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমি এখন শুধু আইসিসি ও এসিসি নিয়েই আমার সময়টা ব্যয় করছি। যেন ভবিষ্যতে (বিসিবি সভাপতি পদে) যে-ই আসুক, আইসিসি ও এসিসি নিয়ে কোনো সমস্যায় না পড়েন।

আইসিসির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রেগ বার্কলে। ২০২২ সালের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২০ সালের একই সময়ে প্রথমবারের মতো আইসিসির এই দায়িত্ব হাতে নিয়েছিলেন বার্কলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইসিসির পরবর্তী বোর্ড সভা ঢাকায় : পাপন

আপডেট সময় :