ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

আবাসিক থেকে পালালোর সময় ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় অবস্থিত শহীদ ক্যাডেট স্কুলের একাডেমিক ভবনের ছয় তলা থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে জানা যায়, বাবার সাথে অভিমান করে মুহিদুল ছাঁদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
গত মঙ্গলবার সকালে স্কুলের ছয়তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয় ভূঞাপুর উপজেলার নিকরাইল এলাকার বাসিন্দা সোহেল রানার ছেলে মুহিদুল ইসলাম লামিত। পরে স্কুলের কর্তব্যরত শিক্ষকরা তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর দাদা ও চাচা অভিযোগ করে বলেন, বাবা মায়ের সাথে অভিমান করে এই ঘটনা ঘটতে পারে। তবে পুলিশের তদন্ত করে দেখা উচিত।আমরা সুষ্ঠু তদন্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
নিহতের সহপাঠীরা জানান, গতকাল রাতে লামিতের সাথে তার বাবার কথা হয়। তখন তার বাবা তাকে বাড়িতে নিতে অপারগতা প্রকাশ করেন। অপরদিকে লামিত বাড়িতে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে। তার বাবার কাছে এক পর্যায়ে তার বাবা তাকে ধমক দেন এবং বলেন তোকে আমি ত্যাজ্যপুত্র করলাম। আজ সকালে লামিত ক্লাসে যাওয়ার নাম করে ছয় তলায় উঠে যায় এবং সেখান থেকে পালিয়ে দেয়াল বেয়ে নিচে নামার চেষ্টা করলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মেজো ঘোষণা করেন।
স্থানীয় কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, স্কুল কর্তৃপক্ষ যদি শিক্ষার্থীদের যথাযথভাবে নজরদারি করতে হবে। তাহলে এমন মর্মান্তিক ঘটনা আর হবেনা।
এ বিষয়ে শহীদ ক্যাডেট স্কুলের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে এটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবাসিক থেকে পালালোর সময় ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় :