ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

আমাকে আপনাদের খাদেম মনে করুন : রংপুরে এমপি নূরুল আমিন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয় সংসদের ২৪, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের ১১ দলীয় জোট মনোনীত নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা নুরুল আমিন কে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিস পীরগঞ্জ উপজেলা শাখা’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা নুরুল আমিন বলেন, আমাকে কোনো দলের এমপি হিসেবে মনে করবেন না।আমার দলের নেতা যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকে তাদের কেও আমি একচুল ছাড় দিবো না। অন্যরা তো প্রশ্নেই উঠে না। আমরা ঐক্যবদ্ধ পীরগঞ্জ গড়তে চাই। আমারা সকলে দলমতের উর্ধে উঠে এ পীরগঞ্জ কে সাজাবো রিদয়ের রংতুলি দিয়ে। আমাকে মহান কোনো ব্যাক্তি মনে করার দরকার নেই ; আমাকে আপনাদের খাদেম মনে করুন। আমি যেন আপনাদের সাথে থেকে আপনাদের সহযোদ্ধা হয়ে কাজ করতে পারি।
তিনি আরও বলেন, আদালত যদি মনে করে এখানে এমপি হওয়ার যোগ্য আমি না। আমাকে বাদ দিলে কোনো অসুবিধা ছিলো না। কিন্তু, তিল কে তাল করে যারা দেশ গড়ার স্বপ্ন মানুষ কে দেখালেন তারা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য বরাদ্দকৃত কোটি টাকার গাড়ি টা ভাংচুর করলেন নির্লজ্জ ভাবে আপনাদের বিবেকে বাঁধা দিলো না। আমাদের প্রশাসনের কয়েকজন কর্মকর্তা কে আপনারা হেস্তনেস্ত করলেন। কোটি টাকার গাড়ি ভাংচুরের মাধ্যমে আপনারা দেশপ্রেমের দৃষ্টান্ত উপস্থাপন করলেন পীরগঞ্জের এই পাঁচ লাখ মানুষেরা অবশ্যই মনে রাখবে।
এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মিজানুর রহমান, এবং এনসিপি’র কেন্দ্রীয় যুব সংগঠক মাসুম বিল্লাহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমাকে আপনাদের খাদেম মনে করুন : রংপুরে এমপি নূরুল আমিন

আপডেট সময় :