ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ইসলামপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণিল প্রদর্শনী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটোরিয়াম সংলগ্ন মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং এলডিডিপি প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি রেজুয়ান ইফতেকার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল আলীম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, পল্লী বিদ্যুৎ ইসলামপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আলীবর্দী খান সুজন, ইসলামপুর প্রেসক্লাব এর সভাপতি মোরাদুজ্জামানসহ আরো অনেকে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল আলীম বলেন, এই প্রদর্শনী খামারিদের উৎপাদিত প্রাণিসম্পদ, উন্নত প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শনের সুযোগ তৈরি করেছে। যা স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
প্রদর্শনীতে বিভিন্ন খামারি, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণিল প্রদর্শনী

আপডেট সময় :