ঈশ্বরদীতে মোটরসাইকেল চুরির চেষ্টা
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থান থেকে এক সপ্তাহ আগে চুরি হওয়া আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেল আনুমানিক ৫,৩০ মিনিটে হার্ডিঞ্জ ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈশ্বরদী উপজেলার যুক্তিতলা এলাকার মো. আরাফাত তার তিন বন্ধুকে নিয়ে একটি টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল ব্রিজের নিচে পার্কিং করে আশপাশের এলাকায় ঘুরতে যায়। এ সুযোগে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন ব্যক্তি মোটর সাইকেলের তালা ভেঙে চুরির চেষ্টা করে। এসময় গোপন তথ্যের ভিত্তিতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নিয়মিত টহলরত পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই মো. হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের আটক করে।
গ্রেফতার কৃতরা হলেন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রমপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. রোমান (২৫) সোনাইকান্দি গ্রামের সাইফুল ইসলাম চান্টুর ছেলে মো. আসিফ রহমান (১৮) এবং শীতলা পাড়া গ্রামের মৃত জুলাসেনের ছেলে কিশোর আপন (১৪)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে আগে চুরি হওয়া একটি টিভিএস 4V মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মোটর সাইকেলটি গত ১৭ জুলাই হার্ডিঞ্জ ব্রিজ এলাকার নিচ থেকে চুরি হয়েছিল। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেলসহ অন্যান্য আলামত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়দের দাবি, ঐতিহাসিক পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পর্যটক ও দর্শনার্থীদের আনাগোনা থাকায় মোটরসাইকেল চুরির ঘটনা রোধে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন বলে তিনি জানান।

















