ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

কক্সবাজারে ছিনতাইকারী আটক

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার শহরের কলাতলীতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে মো. মুরাদ হাসান (১৮) নামে এক যুবককে আটক করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। ১৭ নভেম্বর দুপুরে ট্যুরিস্ট পুলিশ এলাকার নিয়মিত টহলের সময় তাকে আটক করে।
আটক মুরাদের স্থায়ী ঠিকানা চট্টগ্রামের সাতকানিয়ার কেওচিয়া এলাকায়। তিনি মৃত জসীম উদ্দীনের ছেলে। বর্তমানে তিনি মা মোছা. মিনু আক্তার ও সৎ বাবা মো. রফিক উদ্দিনের সঙ্গে কক্সবাজার সদর উপজেলার কলাতলি ঝিরঝিরপাড়ায় বসবাস করছিলেন।
ট্যুরিস্ট পুলিশ জানায়, আটক মুরাদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে ছিনতাইকারী আটক

আপডেট সময় :