কাঁঠালিয়ায় নব নির্বাচিত সাংসদের মতবিনিময় সভা
- আপডেট সময় : ৫৫ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়ায় ঝালকাঠি-১(কাঠালিয়া-রাজাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসন ও সকল সরকারি দপ্তর প্রধানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পদক রফিকুল ইসলাম জামাল। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তাপস কুমার তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. এইচএম জামসেদ আজাদ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সমন্বকারী বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির সাধাারন সম্পাদক মো. আখতার হেসেন নিজাম মীরবহর, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন, মুন্সি নকিরুল ইসলাম, মো. কামাল, মো. সোহেল, রুপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. নাঈম আহমেদ ও সোনালী ব্যাংকের ম্যানেজার মো. মানসুর আহমেদ প্রমূখ।



















