ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট

নজরুল ইসলাম, ঝিনাইদহ
  • আপডেট সময় : ১৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬ টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল ইউনিট। আজ সোমবার শহরের মিনি স্টেডিয়াম মাঠে এই ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়।
পুলিশ জানিয়েছে, চলতি বছরের গত ১৭ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ টি ককটেল উদ্ধার করে যৌথবাহিনী। ওই সময় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। ককটেল বোমাগুলো কালীগঞ্জ থানায় সংরক্ষিত ছিল।
ঢাকা থেকে আসা বোম্ব ডিজপোজাল ইউনিট বোমা নিষ্ক্রিয়করণ কাজে নেতৃত্ব দেয়। এসময় বোমা ডিসপোজাল ইউনিট প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিব, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গত জুন মাসে উদ্ধার হওয়া ১৬ টি ককটেল সফলভাবে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালীগঞ্জে ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট

আপডেট সময় :