কুড়িগ্রামে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- আপডেট সময় : ১১১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে চরাঞ্চলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, হাইজিন কিট ও স্বাস্থ্যবিধি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে । গুডনেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপির উদ্যোগে গতকাল দুপুরে যাত্রাপুর ইউনিয় পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী এ বিতরণ কার্যক্রমে বিভিন্ন চরের ৮টি বিদ্যালয়ের ১৪শ ১৪জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ১৪শ ৯৩ জন শিক্ষার্থীকে হাইজিন কিট ও স্বাস্থ্যবিধি উপকরণ দেয়া হচ্ছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অফিসার এন এম শফিকুল ইসলাম খন্দকার । এসময় বক্তব্য রাখেন গুডনেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপির ম্যানেজার রোমিও রতন গোমেজ, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ ।
বিতরণ কৃত শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ ,গুড লার্নিং কিট হিসেবে কলম সহ ব্যাগ ,আর্ট পেন্সিল,রাবার ও বিভিন্ন শিক্ষা উপকরণ,হাইজিন কিট ও স্বাস্থবিধি উপকরণ হিসেবে ব্রাস,টুথপেষ্ট,সাবান সহ বিভিন্ন সামগ্রী ।


















