ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

কুলাউড়ায় সংঘবদ্ধ গরুচোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ গরুচোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ২টি গরু উদ্ধার এবং গরু কেনাবেচার নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই দিবাগত রাতে কুলাউড়া উপজেলার ৯ নম্বর টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের সায়দ মিয়া ও আশিক মিয়ার গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই কুলাউড়া থানা পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করে।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ জুলাই রাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুলাউড়া ও কমলগঞ্জ থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কমলগঞ্জ উপজেলার বড়চেগ এলাকা থেকে মো. ছাতিম আলী (৪৬), মো. পাবেল মিয়া (৩৫) ও মো. জাবেদ আলী (২৭)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শমশেরনগর রেলস্টেশন এলাকা থেকে মো. কামরুল ইসলাম ওরফে কেন্নাই (৩০)-কে এবং কুলাউড়া উপজেলার থলের বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম আলী (৩৬) ও মো. হানিফ মিয়া (৪৮)-কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার বড়চেগ এলাকায় পাবেল মিয়ার বাড়ি থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়। একই সঙ্গে গরু কেনাবেচার নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় সংঘবদ্ধ গরুচোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় :