ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যশোরের কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৮ মার্চ (রবিবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছামাদ বিশ্বাস এবং কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি প্রভাষক মোঃ জাকির হোসেন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সমাজের সকল স্তরে সচেতনতা বাড়ানো জরুরি। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হলে একটি দেশ ও সমাজ সত্যিকার অর্থেই উন্নত হতে পারে।
সভাপতির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী দাস বলেন, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করে সমতার ভিত্তিতে সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।
বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ হোসেন বলেন, নারী শিক্ষার প্রসারই নারীর ক্ষমতায়নের অন্যতম প্রধান মাধ্যম। শিক্ষিত নারী পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো, আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।
উল্লেখ্য, প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। ১৯১১ সাল থেকে দিবসটি উদযাপন শুরু হয় এবং ১৯৭৫ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিবসটিকে স্বীকৃতি দেয়। নারীর অধিকার, সমতা, নিরাপত্তা এবং ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরতেই বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় :