ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উদয় এইড ফাউন্ডেশন আয়োজিত সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে ৪৫০জন মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়। এর আগে গত ৭ নভেম্বর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর দাগনভুঞা উপজেলার ১১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮হাজার ৫শ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) কাজী নুরুন্নাহার।
বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা পরিদর্শক প্রফেসর আবদুল মান্নান, ল্যান্ড সার্ভে আপীল ট্রাইবুনাল কুমিল্লার জেলা জজ শফিকুল ইসলাম, কক্সবাজার জেলা বিচারিক আদালতের অতিরিক্ত জেলা জজ আমিরুল হায়দার চৌধুরী, কবিরহাট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
এসময় প্রথম পুরস্কার হিসেবে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আবরার ফায়াজের হাতে ল্যাপটপ ও অপর ৪৪৯ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
এসময় বক্তারা বলেন, উদয় এইড ফাউন্ডেশনের এমন উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

আপডেট সময় :